ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংকট নিরসনে গঠিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৮ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক এই উদ্যোগে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ চেয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান শুরু থেকেই গাজায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পক্ষে বিশ্বব্যাপী চলমান কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছে। আরও পড়ুন ৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী ৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী এই নতুন উদ্যোগেও পাকিস্তান তার অবস্থান বজায় রাখবে এবং জাতিসংঘ প্রস্তাবের আলোকে ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে কাজ করে যাবে। এই আমন্ত্রণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে গাজা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।
১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :


























