০২:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানবতার যুব সমাজের উদ্যোগে হাটকালুগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • NEWS ROOM
  • Update Time : ০৫:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • 64

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে মানবিক উদ্যোগ হিসেবে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন মানবতার যুব সমাজ। ১৬ জানুয়ারি  সকাল ৯টা ৩০ মিনিটে হাটকালুগঞ্জ এলাকায় এই কার্যক্রমের আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে মোট ২১ জন শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মানবতার যুব সমাজ, হাটকালুগঞ্জ, চুয়াডাঙ্গার সভাপতি মোঃ রাফসান জানি, সহ-সভাপতি মোঃ শাকিল, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আনারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, প্রচার সম্পাদক মোঃ ফাহমিদ ফারুক, সদস্য মোঃ সাগর আলী, সহযোগী আতিয়ার এবং উপদেষ্টা মোঃ নাসির উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার যুব সমাজের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

মানবতার যুব সমাজের উদ্যোগে হাটকালুগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Update Time : ০৫:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬