১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

  • Update Time : ০২:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 74

কিশোরগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৬: কক্সবাজারের মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।

Tag :
জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

Update Time : ০২:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬