০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে যৌথ বাহিনীর অভিযান: তিন মামলা, জরিমানা ১৩ হাজার টাকা

  • Update Time : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • 46

*জীবননগর অফিস
চুয়াডাঙ্গা জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের লাইসেন্স যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার বিকালে জীবননগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করা হয়।

অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আশরাফুল আলম। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সার্জেন্ট অফিসার (টিএসআই) আবুল আজাদ ইব্রাহিম এবং জীবননগর থানার এসআই হাবিব।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যান চলাচল রোধ এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

জীবননগরে যৌথ বাহিনীর অভিযান: তিন মামলা, জরিমানা ১৩ হাজার টাকা

Update Time : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬