০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের উদ্যোগে বাংলাদেশের প্রাক্তন তিনবারের প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি খ্যাত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে অনুষ্ঠানটি শুরু হয়ে এবং বেলা ১ টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি মোঃ আহসানুল হক।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডিকেআইবি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ। এছাড়াও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।

জনপ্রিয়

Update Time : ১১:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬