০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দরিদ্র পরিবারের মেয়ে মেডিকেলে চান্স পেলেন।

আলমডাঙ্গা উপজেলা বেলগাছি গ্রামের এই প্রথম কোন শিক্ষার্থী মেডিক্যালে পড়ার কৃতিত্ব অর্জন করলেন অসচ্ছল পরিবারের সন্তান আফরিন সুলতানা মিম। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে মিম মেডিক্যালে পড়ার সূযোগ পেয়েছেন।

আলমডাঙ্গা বেলগাছী গ্রামের মালিথা পাড়ার গর্বিত কন্যা আফরিন সুলতানা মিম আলম হোসেনের কন্যা।বর্তমানে আলম হোসেন বিক্রয় প্রতিনিধি হিসেবে এক বেসরকারি কোম্পানি কাজ করেন খুবই স্বল্প বেতনে।

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য বেলগাছির সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন এই কৃতিত্ব কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত। এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বেলগাছী মালিথা পাড়া ও সমগ্র এলাকার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

বেলগাছী ছাত্র কল্যাণ সংস্থার পক্ষ থেকে আফরিন সুলতানা মিমকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

আফরিন সুলতানা মিমের পিতা আলম হোসেন বলেন তার আগামীর দীর্ঘ পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক,ভবিষ্যতে সে একজন দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক হিসেবে সমাজ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চাই।

জনপ্রিয়

আলমডাঙ্গায় দরিদ্র পরিবারের মেয়ে মেডিকেলে চান্স পেলেন।

Update Time : ১২:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫