০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি অদ্য ১৭ই ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে জেলা সভাপতি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, “বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা অধিক কঠিন। তাই আমাদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়াও অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে যেমন শরীরচর্চা হবে, তেমনি ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

খেলাটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে জেলা সভাপতি একাদশ ও জেলা সেক্রেটারি একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় জেলা সভাপতি একাদশ বিজয় লাভ করে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা সাহিত্য সম্পাদক আবু রায়হান সহ অন্যান্য থানা দায়িত্বশীল বৃন্দ।

জনপ্রিয়

মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।

Update Time : ১২:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫