১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বাস চাপায় কারারক্ষী নিহত

  • Update Time : ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 103

নওগাঁ, ১৭ ডিসেম্বর, ২০২৫ : জেলার মান্দায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পলাশ আলী (৪৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়লে  ঘটনাস্থলেই তিনি মারা যান।

মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল বলেন, বাস চাপায় ঘটাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।

Tag :
জনপ্রিয়

নওগাঁয় বাস চাপায় কারারক্ষী নিহত

Update Time : ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫