১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধ জাহাজ

  • Update Time : ০১:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 54

বাগেরহাট, ১৭ ডিসেম্বর, ২০২৫ : মহান বিজয় দিবসে জনসাধারণের জন্য বাগেরহাটের মোংলা নৌঘাঁটিতে ২টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

গতকাল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য বাসসকে জানান।

তিনি বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতিবছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ ২টি জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ এবং ‘বিসিজিএস তৌহিদ’ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ সময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসে জাহাজগুলো পরিদর্শন করেন এবং কোস্ট গার্ডের সক্ষমতা, আধুনিকায়ন ও সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

জাহাজে দায়িত্ব পালনরত কোস্ট গার্ড সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে।

Tag :
জনপ্রিয়

বিজয় দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধ জাহাজ

Update Time : ০১:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫