১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

  • Update Time : ০২:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • 66

বরগুনা, ১ ডিসেম্বর, ২০২৫  : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় জেলার বেতাগীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে ২ নং ওয়ার্ডের পূর্ব বেতাগী ক্লাব কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এ  দোয়ার আয়োজন করা হয়।

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত করেন বন্দর মসজিদের ইমাম  মাওলানা জোবায়ের।

এ সময় বক্তারা  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

Tag :
জনপ্রিয়

বরগুনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Update Time : ০২:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫