০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গ্রামবাসীর কাছে আতঙ্কের নাম বিএনপি নেত্রী পলি

  • Update Time : ১২:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 62

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলির আতঙ্কে অতিষ্ঠ তার নিজ এলাকার জনগণ। তিনি এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। তিনি শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায়, তার সকল পদ স্থগিত রাখা হয়।

‎অনুসন্ধানে জানা যায়, সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের পাড়তিল্লি গ্রামের কুদ্দুস ডাকাতের মেয়ে রাহা মাহমুদা পলি। এলাকার মানুষের সাথে নানা উপায়ে টাকা আত্মসাৎ, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

‎একাধিকবার বিয়েসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায় এই পলি।অভিযোগ আছে রাহা মাহমুদা পলি দলের (বিএনপি) নাম ভাঙিয়ে মামলা-হামলা ও তার নিজস্ব বাহিনীর দ্বারা বিভিন্ন লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে থাকেন, যা দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করছে ।

‎দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে সকল পর্যায়ের দলীয় পদ থেকে স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। ‎২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।

দোকানি, স্থানীয় নেতা, শ্রমজীবী ও ছাত্রনেতাদের অভিযোগ— পলি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভাড়াটে লোক দিয়ে মানুষকে নির্যাতন, ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়াচ্ছেন। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, দালালি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। এমনকি বাজারের ঝারুদার,রাজ মিস্ত্রীও নির্যাতনের শিকার হয়েছেন।

পাড় তিল্লি বাজারে ঝারু দেওয়ার কাজ করেন সালমা।সেই সালমাও পলির নির্যাতনের শিকার হয়েছেন।

‎তিল্লি ইউনিয়নের মোঃ সাগর হোসেন, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পলি তার সম্পর্কে ফুফু লাগলেও পলির নির্যাতনের স্বীকার থেকে বাদ জাননি তিনিও।

‎তবে এ সকল বিষয়ে রাহা মাহমুদা পলি (মুঠোফোনে) বলেন ,যারা আমার নামে অভিযোগ আপনার কাছে দিছে তারা আমার শত্রু আমার বিপক্ষ।প্রতিপক্ষ মিথ্যা বানোয়াট বলে আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা করছে।

Tag :
জনপ্রিয়

মানিকগঞ্জে গ্রামবাসীর কাছে আতঙ্কের নাম বিএনপি নেত্রী পলি

Update Time : ১২:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫