০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

  • Update Time : ১০:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 477

মোঃ আব্দুল্লাহ হক (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইতনপুর এলাকায় আজ (মঙ্গলবার) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিউটি খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
জানা যায়, আজ ১৮ নভেম্বর মঙ্গলবার, আনুমানিক সকাল ৭ টার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতনপাড়ার বাসিন্দা মুস্তাফিজুর রহমান তার স্ত্রী বিউটি খাতুনকে (৪৫) নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। তারা ভগিরাথপুর থেকে দৌলতপুরের দিকে যাওয়ার পথে আলমডাঙ্গা থানাধীন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে চিৎলা রুইতনপুর নামক স্থানে পৌঁছালে বিউটি খাতুন হঠাৎ করে স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান।
সড়কে ছিটকে পড়ার ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিক তার স্বামী মুস্তাফিজুর রহমান গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।
নিহত বিউটি খাতুন দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতনপাড়া গ্রামের মুস্তাফিজুর রহমানের স্ত্রী। বর্তমানে নিহতের মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানান বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

Update Time : ১০:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫