চুয়াডাঙ্গা: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গাউৎসব ২০২৫-এর পূর্ণমিলনী উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। ৭ নভেম্বর শুক্রবার, সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা বড় বাজারের সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট ড. গোবিন্দ চন্দ্র প্রামানিক।
সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক স্বপন চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব চির কুমার সাহা (কনক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত কুমার দাস,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শুভ মজুমদার,
চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চুয়াডাঙ্গা পরিচালক শ্রী কিশোর কুমার কুন্ডু, বিশিষ্ট শিল্পপতি শ্রী যুক্ত বাবু উমা শংকর আগরওয়ালা, সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজার আনন্দ, ঐতিহ্য এবং এর সামাজিক গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। তারা হিন্দু সম্প্রদায়ের ঐক্য, সম্প্রীতি এবং জাতীয় উন্নয়নে তাদের ভূমিকার ওপর জোর দেন। পূর্ণমিলনী সভায় আগত সকলে দুর্গাউৎসবের স্মৃতিচারণ করেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এই উদ্যোগকে চুয়াডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মোঃ আব্দুল্লাহ হক 



















