০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ

  • Update Time : ০২:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 56

রাজশাহী, ৬ নভেম্বর, ২০২৫ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে দলীয় নেতা-কর্মীরা।

ধানের শীষ প্রতীকের এ প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।

বুধবার নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে হাজার হাজার নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ফুল ও স্লোগানে তাকে বরণ করে নেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

জনপ্রিয়

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ

Update Time : ০২:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫