০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল নেতার উদ্যোগে কুতুবপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট: হিরন বিশ্বাসের জার্সি উপহার ও ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

  • ইকবাল রেজা
  • Update Time : ১১:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 141

ইকবাল রেজা (চুয়াডাঙ্গা): ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার লক্ষ্যে এক মহৎ উদ্যোগ নিলেন জাতীয়তাবাদী চুয়াডাঙ্গা জেলা যুব দলের সহসভাপতি জনাব মোঃ হিরন বিশ্বাস। সম্প্রতি তিনি কুতুবপুর নিউ ষ্টার ক্লাবকে এক সেট নতুন জার্সি উপহার দেন।

জার্সি উপহারের পাশাপাশি জনাব হিরন বিশ্বাস এর পৃষ্ঠপোষকতায় কুতুবপুর নিউ ষ্টার ক্লাবের উদ্যোগে এক বিশ্ব নন্দিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

জাতীয়তাবাদী চুয়াডাঙ্গা জেলা যুব দলের সহসভাপতি জনাব হিরন বিশ্বাস এই টুর্নামেন্টে সকলকে খেলা দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ও আহ্বান:

ক্রীড়া কর্মসূচির পাশাপাশি জনাব হিরন বিশ্বাস আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি চুয়াডাঙ্গা-২ আসনে জনাব মাহমুদুর হাসান খান (বাবু)-কে জয়যুক্ত করার লক্ষে সকলকে একযোগে ধানের শীষের পক্ষে নিরলস কাজ করার আহ্বান জানিয়েছেন।

তাঁর এই উদ্যোগ একদিকে যেমন স্থানীয় ক্রীড়া ও যুব সমাজকে অনুপ্রাণিত করবে, তেমনি অন্যদিকে নির্বাচনের আগে দলীয় প্রার্থীর পক্ষে একটি শক্তিশালী জনমত গঠনেও ভূমিকা রাখবে।

জনপ্রিয়

যুবদল নেতার উদ্যোগে কুতুবপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট: হিরন বিশ্বাসের জার্সি উপহার ও ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

Update Time : ১১:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫