১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ

  • Update Time : ১১:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 64

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।

আজ সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৪টায় পাগলার কোস্ট গার্ড স্টেশন থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, একই দিন ভোর ৫টায় গজারিয়ার কোস্ট গার্ড স্টেশন থেকে গজারিয়া থানাধীন ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ২টি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :
জনপ্রিয়

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ

Update Time : ১১:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫