০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বরফকলের গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে দুজন আহত, একজন রেফার্ড চুয়াডাঙ্গা

  • Update Time : ১২:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 59

চুয়াডাঙ্গায় বরফকলের গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে দুজন আহত, একজন রেফার্ডচুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর শহরের মাছপট্টি এলাকায় আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মায়ের দোয়া মৎস আড়ৎ ও ফল ভাণ্ডারের বরফকলের মেশিন মেরামতের সময় এক মারাত্মক দুর্ঘটনা ঘটে। বরফকলের গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণের ঘটনায় মেরামতকারী কুষ্টিয়া সদরের চৌড়হাস এলাকার মৃত নওশেদ আলীর ছেলে বাবুসহ মোট দুজন আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মিস্ত্রি বাবুর আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুসারে, অপর আহত ব্যক্তি সাদ্দাম হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
প্রতিষ্ঠানটির মালিক ও পৌরসভার সাবেক কমিশনার শহিদুল কদর জোয়ার্দ্দার জানান, বরফকলের মেশিন মেরামতের কাজ চলাকালীন হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়, যার ফলে মিস্ত্রি বাবু ও সাদ্দাম হোসেন আহত হন। তিনি নিশ্চিত করেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুপুরেই অ্যাম্বুলেন্সযোগে বাবুকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
সদর হাসপাতালে দায়িত্বরত সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আহমেদও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দুজনের মধ্যে গুরুতর আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে এবং সাদ্দাম হোসেন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বরফকলের গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে দুজন আহত, একজন রেফার্ড চুয়াডাঙ্গা

Update Time : ১২:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫