০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৃষ্টান্ত স্থাপন জীবননগর ছাত্রদলের, সমাবেশ শেষে মুক্ত মঞ্চে পরিচ্ছন্নতা অভিযান

এ.এস.এম রকি: জীবননগর মুক্ত মঞ্চে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের সমাবেশ শেষে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে জীবননগর উপজেলা ছাত্রদল। সমাবেশ শেষে মুক্ত মঞ্চটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে তারা সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সর্বকনিষ্ঠ সদস্য ও জীবননগর উপজেলা ছাত্রদল নেতা তৌফিকুজ্জামান শ্রাবণ এর সার্বিক দিকনির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সাব্বির হোসেন (রিংকু), পৌর ছাত্রদল নেতা নাইম শেখ, শান্ত গাজী, জাহিদ খান, আলা সাফি, মাহিম রহমান, আবিরসহ অনেকে।

এই উদ্যোগকে স্থানীয়দের অনেকেই স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ দেখানো এমন পদক্ষেপ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

জনপ্রিয়

দৃষ্টান্ত স্থাপন জীবননগর ছাত্রদলের, সমাবেশ শেষে মুক্ত মঞ্চে পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৭:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫