০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৪, নিহত ১। গোবিন্দহুদায় উত্তেজনা, পুলিশ মোতায়েন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের মধ্যে একজনের (জয়নুর) মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সংঘর্ষের সময় ও স্থান:

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে নিজ নিজ জমিতে কাজ করার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন চারজন। এর মধ্যে নিহত হয়েছেন গোবিন্দহুদা গ্রামের মৃত জড়ু মণ্ডলের ছেলে। জয়নুর (৫৫), হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এবং আহতরা হলেন খাজা আহমেদ (৫৭)।. জাহীর (৫০), দিপু (১৬),

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে জমিতে কাজ করা নিয়ে উভয় গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্রের ব্যবহার হয়।

আহতদের চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আজ সকালে চারজন গুরুতর জখম অবস্থায় ভর্তি হয় এর মধ্যে একজনের মৃত্যু হয় ও তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সংঘর্ষের পর স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোবিন্দহুদা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়

Update Time : ০২:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫