১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কৃষকদের দোরগোড়ায় সঠিক মূল্য সার পৌছাতে দিনরাত নিরলস কাজ করছেন কৃষি অফিসার পলাশ

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সারের কৃত্রিম সংকট রোধ এবং কৃষকদের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে নিরলস কাজ করে চলেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। সম্প্রতি আলমডাঙ্গায় যোগদানের পর থেকেই তিনি এই বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন।

কৃষকদের যাতে সারের জন্য হয়রানি হতে না হয় এবং তারা সঠিক দামে সার পান, তা নিশ্চিত করতে মাসুদ হোসেন নিয়মিত উপজেলার বিভিন্ন ডিলারের পয়েন্ট পরিদর্শন করছেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার সন্ধ্যায় তিনি আকস্মিকভাবে মুন্সিগঞ্জ গো-হাটের উম্বাত আলী জর্দারের সার ডিলার পয়েন্ট সহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ডিলারকে সঠিক মূল্যে এবং দ্রুত কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহীন।

কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা আশা করছেন, তার এই উদ্যোগের ফলে সারের কৃত্রিম সংকট কেটে যাবে এবং তারা সময় মতো ও ন্যায্য মূল্যে সার পাবেন।

জনপ্রিয়

Update Time : ০৮:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫