০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে গৃহবধু গণধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই 

  • Update Time : ০২:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 171

আতিকুজ্জামান চঞ্চল (জীবননগর)চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গা জীবননগরের কয়া গ্রামে শনিবার সন্ধ্যায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধু জীবননগর থানায় চার জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিলে সোমবার সকালে লাল্টু মল্লিক ও ইকরা হোসেন নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

দুই ধর্ষক – উপজেলার কয়া গ্রামের আবুল কালামের ছেলে লাল্টু মল্লিক (৩০) ও একই গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে ইকরা হোসেন (৪৫)। মামলার অন্য দুজন আসামি হলেন- কয়া গ্রামের নওশের আলীর ছেলে খালিদ হোসেন (২২) ও মুসা আলীর ছেলে জব্বার হোসেন (১৮)।

জীবননগর থানা সুত্র থেকে জানা গেছে, উপজেলার কয়া গ্রামের দুই সন্তানের জননী শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে গেলে একই গ্রামের লাল্টু মল্লিক, খালিদ হোসেন, জব্বার হোসেন ও ইকরা হোসেন তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শবর্তী একটি পেয়ারা বাগানে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণের পর তাকে হত্যার হুমকি দিয়ে বলেন, যেন ধর্ষণের ঘটনা কাউকে না বলে। তবে ওই গৃহবধূ রোববার ওই চারজনের নামে নিজে বাদী হয়ে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ভিকটিম নারী নিজেই বাদী হয়ে চার জনের নামে একটি মামলা করেছেন। আমরা আসামিদের মধ্যে দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

জীবননগরে গৃহবধু গণধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই 

Update Time : ০২:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪