মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
বিজয়ের লাল ছুঁয়ে যাক সবুজে এ স্লোগানকে সামনে রেখে দর্শনায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র প্রার্থী হাশেম রেজার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন হয়েছে, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ , রেলি,দোয়া ও আলোচনা সভা কুচকাওয়াজ এর মধ্যে দিয়ে এই দিনটি পালন করেন। সকালেই নেতাকর্মীদের চুয়াডাঙ্গা ২ আসনের স্বতন্ত্র প্রার্থী হাশেম রেজা কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় শহিদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ১৬ ডিসেম্বর সকাল ৯ টা থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশের তরে অকাতরে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভেপুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
হাশেম রেজা বলেন আজ ১৬ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। এই দিনে

























