- মোঃ আব্দুল্লাহ হক:
- চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতেমা-তুজ-জোহরা। তিনি বর্তমান ইউএনও শামীম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাখিল করা প্রস্তাব বিবেচনা করে বৃহস্পতিবার বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে চুয়াডাঙ্গা সদরের বর্তমান ইউএনও শামীম ভূঁইয়াকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
- নবাগত ইউএনও ফাতেমা তুজ জোহরা ৩৩তম বিসিএস গ্রুপ অফিসার। রংপুর জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন । হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৮ মে ২০২১ তারিখে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। ফাতেমা-তুজ-জোহরা আগামী ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।
০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
চুয়াডাঙ্গা সদরের নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা
Tag :
চুয়াডাঙ্গা
জনপ্রিয়

























