১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ৭ সোনার বারসহ পাচারকারী গ্রেফতার

  • Update Time : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • 149

সাতক্ষীরা সদর উপজেলায় সাতটি সোনার বারসহ মাহবুব আলম নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।

সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাহবুব আলম নামে এক ব্যক্তির কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

সাতক্ষীরায় ৭ সোনার বারসহ পাচারকারী গ্রেফতার

Update Time : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩