শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।
সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাহবুব আলম নামে এক ব্যক্তির কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ