০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন নব-নির্বাচিত দুই সংসদ সদস্য

  • Update Time : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • 165

শপথ নিলেন নব-নির্বাচিত দুই সংসদ সদস্য। ছবি: সংগৃহীত

শপথ নিয়েছেন নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোববার সংসদ ভবনস্থ শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Tag :
জনপ্রিয়

শপথ নিলেন নব-নির্বাচিত দুই সংসদ সদস্য

Update Time : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩