০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ১ কেজি গাঁজা সহ-মাদক কারবারি আটক

  • Update Time : ০১:০০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 170

দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করে ৬’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ হাফিজুর রহমান হাফু (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার  সন্ধ্যা ৬ টার দিকে দামুড়হুদা মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে দামুড়হুদা থানাধীন হাউলী ইউপি’র পুরাতন বাস্তপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাস্তুপুর সাকিনস্থ পুরাতন বাস্তুপুর দাখিল মাদ্রাসার সামনে দামুড়হুদা টু রঘুনাথপুরগামী পাকা সড়কের উপর থেকে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত.ফকির বিশ্বাসের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান হাফুকে ৬’শ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর কবীর জানান, মাদকদ্রব্য সহ আটককৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান থানা এলাকায় মাদকদ্রব্য ব্যবসায়ীর হুশিয়ারি করেন অত্র থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Tag :
জনপ্রিয়

দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ১ কেজি গাঁজা সহ-মাদক কারবারি আটক

Update Time : ০১:০০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩