নিজস্ব প্রতিবেদন: আজ মঙ্গলবার ২০ এপ্রিল দুপুর আড়াই টার সময় জনাব, মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা এর নিদের্শে এস,আই সঞ্জয় কুমার চক্রবর্তী, সঙ্গীয় এসআই মোঃ মারজান আল মোনায়েম সকলেই দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন চিৎলা গ্রামের পাড় দামুড়হুদা মোড়ের পাকা রাস্তার উপর থেকে আসামী আবুজর গেফারী @ সোহাগ (৩৬), পিং-মোঃ রফিকুল ইসলাম, সাং-দশমীপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে ০৬ (ছয়) বোতল ফেন্সিডিল সহ ধৃত করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা নং-১০, তাং-২০/০৪/২০২১, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ক্রমিক নং-১৪(খ) রুজু করা হয়।
০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
জনপ্রিয়




















