০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে স্ত্রীকে হাত-পা কেটে খুন, আটক স্বামী

  • Update Time : ১২:১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • 156
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

চুনারুঘাটে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হাত-পা কেটে হত্যা করেছেন তার স্বামী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামের খেলার মাঠসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই নারীর স্বামী সুজন মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। সুজন ওই উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং এলাকার আহম্মদ আলীর ছেলে।

সুজনের দাবি, আকলিমা সাত ছেলে-মেয়ে ও তাকে রেখে আরও দুটি বিয়ে করেছে। সেই ক্ষোভে আকলিমার হাত-পা কেটে হত্যা করেছেন।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  পরে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে আউশ কান্দি নামক স্থানে মারা যান তিনি।

আকলিমার মেজ মেয়ে তানজিনা আক্তার জানান, তার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে মাকে নির্যাতন করতেন।

তানজিনা বলেন, বাবা আমাদের ভরণপোষণ করেন না। মা-ই আমাদের একমাত্র ভরসা ছিল। আমার বাবা সেই মায়ের হাত-পা কেটে মেরে ফেলেছেন। এখন আমরা কেমনে বাঁচুম।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, এ ঘটনায় সুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

হবিগঞ্জে স্ত্রীকে হাত-পা কেটে খুন, আটক স্বামী

Update Time : ১২:১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩