০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ একজন আটক

  • Update Time : ১০:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • 54

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপসহ রাসেল আহমেদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, আজ সকাল পৌনে ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাহিরে সড়কে রাসেল আহমেদ নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা তাকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে এপিবিএন অফিসে এনে শরীরে তল্লাশি চালালে তার কাছে থাকা কাঁধব্যাগ থেকে এসব মালামাল জব্দ করা হয়। স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসের বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

আসামি রাসেল আহমেদকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও মালামাল বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে । আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।  এ ব্যাপারে রাসেল আহমেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এয়ারপোর্ট এপিবিএন বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমাদের কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ একজন আটক

Update Time : ১০:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬