০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে হাসপাতাল ও এতিমখানায় গিয়ে কম্বল বিতরণ করলেন ইউএনও

  • Update Time : ০৩:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 66

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ঘন কুয়াশার সাদা চাদরে ঢাকা জীবননগর। হাড়কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। রাত আর দিনের তাপমাত্রা থাকছে প্রায়ই একই। কনকনে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়া।
শীতে শীতার্তদের কষ্ট কমাতে রাতে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও এতিমখানা যেয়ে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন। বুধবার দিবাগত রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁকা ইসলামী মাদ্রাসা এবং কাশীপুর মাঠপাড়া মাদ্রাসায় এতিমদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীনের সঙ্গে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রাহমান সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন বলেন, চুয়াডাঙ্গায় শীতের সময় অতিরিক্ত শীত এবং গরমের সময় অতিরিক্ত গরম থাকে। ত্রাণ মন্ত্রণালয় যা কম্বল বরাদ্দ পেয়েছেন ইতিমধ্যে বিতরণ করা হচ্ছে। ছিন্নমূল, গরিব ও অসহায় শীতার্ত মানুষদের কম্বল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, বাঁকা ইসলামী মাদ্রাসা এবং কাশীপুর মাঠপাড়া মাদ্রাসায় এতিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।-

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

রাতে হাসপাতাল ও এতিমখানায় গিয়ে কম্বল বিতরণ করলেন ইউএনও

Update Time : ০৩:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬