০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‌্যাব

  • Update Time : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • 49

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ জনকে আটক করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

এরমধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ জনকে মোট ৬১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সংঘবদ্ধ দালাল চক্র শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহীতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রুত ও ভালো সেবা প্রদান করার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি উপদ্রব চালাতে থাকে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর অভিযানিক দল র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের এর পরিচালনায় উক্ত হাসপাতালে দালাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে আটক করে। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ জনকে ৬১ হাজার টাকা অর্থদণ্ড দেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

রাজধানীতে বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‌্যাব

Update Time : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬