০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

  • Update Time : ০৩:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • 45

মোহাম্মদপুরের পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় এক ব্যাক্তির ৬ মাস কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

আজ (বুধবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুরের পোষা বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি লাথি মারছেন। একপর্যায়ে পা দিয়ে প্রাণীটির মৃত্যুও নিশ্চিত করেন। উল্লেখ্য, অভিযুক্ত শিবলু একই ভবনের বাসিন্দা এবং মনসুরের প্রতিবেশী।

এ ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

একই বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

Update Time : ০৩:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬