০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নকল কোমল পানীয় উদ্ধার

  • Update Time : ০৩:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 55

রংপুরে মোজো, সেভেন আপ, ফ্রুটো, টেন আপ এর নকল পণ্য উদ্ধার করেছে প্রশাসন। এসময় দু’টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। সোমবার সন্ধ্যায় নগরীর কুটিরপাড়া ও কামাল কাছনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তমাল আজাদ ও নুসরাত আরা এই জরিমানা করেন।

নগরীর কুটিরপাড়া এলাকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কোতয়ালি থানা পুলিশ যৌথ উদ্যোগে মেসার্স দানিস ট্রেডার্স ও মেসার্স রুমন ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোজো, সেভেন আপ, টেন আপ-এর নকল পণ্য উদ্ধারপূর্বক বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। শিশুদের জন্য ক্ষতিকর পণ্য তৈরি ও বাজারজাতের জন্য গোডাউনজাত করার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা বিপুল মালামাল বিনষ্ট করে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ মালামাল সংরক্ষণ ও বাজারজাত না করার বিষয়ে সতর্ক করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের এফএসও মো. লোকমান হোসাইন বলেন, এনএসআই এর তথ্যে আমরা দু’টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে শিশুদের জন্য ক্ষতিকর মোজো, সেভেন আপ, ফ্রুটো, টেন আপ এর নকল পণ্য উদ্ধার করা হয়। সেই সাথে দু’টি কারখানার মালিককে জরিমানাসহ সতর্ক করা হয়। এরকম অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

রংপুরে নকল কোমল পানীয় উদ্ধার

Update Time : ০৩:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬