০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দেননি ৮৬৯ পরীক্ষার্থী, বহিষ্কার ৩

  • Update Time : ১২:৩১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • 155

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় যশোর বোর্ডে বহিষ্কার হয়েছেন ৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৮৬৯ জন পরীক্ষার্থী। সারাদেশে এদিন ৬৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) যশোরসহ আট বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ঢাকা বোর্ডে ৭ জন, রাজশাহী বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডের ১২ জন, দিনাজপুর বোর্ডে ১৩ জন, কুমিল্লা বোর্ডের ৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২১ জন ও যশোর বোর্ডের ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। চতুর্থ দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৯০ হাজার ৩০ জনের। এদের মধ্যে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৮২ হাজার ৬০৫ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪২৫ জন।

জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ২ হাজার ৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১৯০ জন, কুমিল্লা বোর্ডের ৬৯৮ জন, যশোর বোর্ডের ৮৬৯ জন, সিলেট বোর্ডের ৫৬১ জন, বরিশাল বোর্ডের ৫১৮ জন, দিনাজপুর বোর্ডের ৯৭২ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৫৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দেননি ৮৬৯ পরীক্ষার্থী, বহিষ্কার ৩

Update Time : ১২:৩১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩