০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

  • Update Time : ০৬:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • 157

মেহেরপুরে ইজিবাইক উল্টে চাপা পড়ে মাসুদ রানা (৪৮) নামের এক দলিল লেখক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কোলারমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে।

এ সময় তিনজন নারী ও ইজিবাইকের চালকসহ আহত হয়েছেন আরো পাঁচজন। চালক দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কোর্টমোড় থেকে একজন ইজিবাইকচালক ছয়জন যাত্রী নিয়ে দফরপুর গ্রামের দিকে রওনা দেয়। ইজিবাইকটি দফরপুর এলাকায় যাত্রী নামিয়ে দ্রুতগতিতে গাংনীর উদ্দেশে যাত্রা করে। এ সময় কোলারমোড় নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় দলিল লেখক মাসুদ রানা। ইজিবাইকের অন্য যাত্রীরাও ছিটকে পড়ে অহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় মাসুদ রানার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

Update Time : ০৬:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩