১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

  • Update Time : ০৩:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • 139

৩ মাসের সাজাপ্রাপ্ত একজনসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সদর থানা পুলিশের পৃথক অভিযানে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সদর উপজেলার মনোহারপুর গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে জেবু, আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলার আসামি মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার মফিজুর রহমানের স্ত্রী মোছা. মাহফুজা সুলতানা, সিআর মামলার আসামি সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের বরকত আলীর স্ত্রী মাছুরা খাতুন ও সিআর মামলার আসামি সদর উপজেলার খোকসা গ্রামের বক্কার মোল্ল্যার ছেলে পাপন মোল্ল্যা।

মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সদর থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন। তাদের বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

Update Time : ০৩:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩