মেহেরপুরের মুজিবনগর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তসলেম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার বড়জলদিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি তসলেম উদ্দীন মুজিবনগর উপজেলার বাসিন্দা। মুজিবনগর থানার এসআই আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তসলেম উদ্দীন ঘটনার পরপরই গা ঢাকা দেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার লোকেশন নিশ্চিত হয়ে ডিবি পুলিশের একটি টিম দর্শনা থানার বড়জলদিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট দুপুর ১২টার দিকে তসলিম প্রতিবেশী ৪ বছর বয়সী এক শিশুকে জোড় করে তুলে নিয়ে গিয়ে একটি ঘাসের জমিতে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়িতে এসে বললে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে মুজিবনগর থানায় মামলা করেন।




















