০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বর পছন্দ না হওয়ায় যে কাণ্ড করলেন রুবিনা

  • Update Time : ০৩:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • 154

মেহেরপুরের গাংনীতে বর পছন্দ না হওয়ায় ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবিনা খাতুন নামে এক তরুণী।

বৃহস্পতিবার সকালে গাংনীর হাড়িয়াদহ গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। রুবিনা খাতুন ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা যায়, সৌদি প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় রুবিনার। আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তার বিয়ে হওয়ার কথা। কিন্তু বরকে পছন্দ হয়নি তার। এ কথা পরিবারকে জানানোর পরও সিদ্ধান্তে অটল থাকে তারা। একপর্যায়ে পরিবারকে মানাতে না পেরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুবিনা।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মেহেরপুরে বর পছন্দ না হওয়ায় যে কাণ্ড করলেন রুবিনা

Update Time : ০৩:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩