১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিসাইল আতঙ্ক, হরমুজ প্রণালির ভেতর আটকা বাংলাদেশি জাহাজ

  • Update Time : ০৩:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • 54

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসিজাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে রয়েছেন ৩১ জন বাংলাদেশি নাবিক।

গত বৃহস্পতিবার (১২ মার্চজাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেছিল। তবে মিসাইল (ক্ষেপণাস্ত্রহামলার আশঙ্কায় প্রণালি অতিক্রম না করে পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে যায়।

জাহাজটি যাতে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসিব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই চিঠি দেন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক‘ ওয়েবসাইটে দেখা যায়বিএসসি মালিকানাধীন জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।

বিএসসি কর্মকর্তারা জানানগত ১১ মার্চ জেবেল আলী বন্দরে এমভি বাংলার জয়যাত্রা থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে।

নাবিকদের ভাষ্য অনুযায়ী১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। এ সময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পান জাহাজ নাবিকেরা। পরে সংযুক্ত আরব আমিরাত কোস্টগার্ডও নিরাপত্তার কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি ফিরে যায়।

বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেনজাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকায় রয়েছে। যেহেতু এটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই আছেতাই কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মিসাইল আতঙ্ক, হরমুজ প্রণালির ভেতর আটকা বাংলাদেশি জাহাজ

Update Time : ০৩:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬