০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রতিশ্রুতি পেয়ে স্বামীকে তালাক, প্রেমিকের বাড়িতে তরুণী

  • Update Time : ০৯:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • 154

বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শুক্রবার বিকেলে উপজেলার বানিয়াখালী গ্রামের আয়নাল খানের বাড়িতে এ দৃশ্য দেখা গেছে।

পরে রাত ৯টার দিকে ঐ তরুণীকে সমাজসেবা কর্মকর্তা ও নিকটস্থ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড মেম্বর মাসুম মুন্সীর হেফাজতে রাখা হয়েছে। ঐ তরুণী খুলনার খালিশপুর থানার মুজগুন্নী গ্রামের খালেক ফকিরের মেয়ে।

ঐ তরুণী জানান, প্রায় এক বছর আগে বানিয়াখালী গ্রামের আয়নাল খানের ছেলে সোহেল খানের সঙ্গে মোবাইলে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে আগের স্বামীকে তালাক দিয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে সোহেল খানের বাড়িতে গেলে সবাই তাকে না চেনার ভান করেন।

সোহেল খানের বাবা বলেন, ‘সোহেল অনেক দিন ধরে ঢাকায় রয়েছেন। এই মেয়েকে আমরা চিনি না। কোনো দায়-দায়িত্বও নেব না’। এদিকে, মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মোরেলগঞ্জের ইউএনও এসএম তারেক সুলতান বলেন, রাত ৯টার দিকে মেয়েটিকে স্থানীয় ওয়ার্ড মেম্বরের হেফাজতে দেওয়া হয়েছে। শনিবার তার অভিভাবকদের ডেকে ব্যবস্থা নেয়া হবে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

বিয়ের প্রতিশ্রুতি পেয়ে স্বামীকে তালাক, প্রেমিকের বাড়িতে তরুণী

Update Time : ০৯:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩