০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

  • Update Time : ১১:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • 155

বরিশাল সদর উপজেলার কুন্দিয়াল পাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী।

শুক্রবার সকাল থেকে প্রেমিক সাইদুল ইসলামের বাড়ির সদর দরজায় আমরণ অনশনে বসেন ঐ ছাত্রী। সাইদুল ইসলাম একই এলাকার হাওলাদার বাড়ির আছমত আলী হাওলাদারের ছেলে। সাইদুল সাহেবের হাট ফাজিল মাদরাসার ছাত্র। ভুক্তভোগী কলেজছাত্রী বরিশাল সদর উপজেলার বাসিন্দা।

অনশনরত কলেজছাত্রী জানান, দীর্ঘ চার বছর ধরে সাইদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন সাইদুল ইসলাম। গত ১৮ আগস্ট পুনরায় ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সাইদুল। পরে স্থানীয় কয়েকজন মীমাংসার কথা বলে সাইদুলকে ছাড়িয়ে আনেন। এরপর থেকে সাইদুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বিয়ের দাবিতে সাইদুলের বাড়িতে আসলে তার পরিবারের সদস্যরা দরজায় তালা দিয়ে সরে পড়েন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন কালাম বলেন, বিষয়টি শুনে ঐ বাড়িতে যাই। কিন্তু আছমত আলী হাওলাদারের ঘরে কোনো লোকজন না থাকায় কথা বলতে পারিনি। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।

বন্দর থানার ওসি এআর মুকুল বলেন, বিষয়টি শুনেছি। আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

Update Time : ১১:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩