০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হত্যা না হলে দেশ অনেক আগেই উন্নত হতো: মো নূর হাকিম:  শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

  • Update Time : ১২:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • 184

শিমুল রেজা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জীবননগর ও দামুড়হুদা উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ, বেগমপুর, গড়ইটুপি এবং নিহালপুর ইউনিয়ন সহ চুয়াডাঙ্গা ২ আসনের বিভিন্ন এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে  যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আন্দোলন সংগ্রামে রাজ পথের লড়াকু সৈনিক জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক চুয়াডাঙ্গা -২ আসনের নৌকার মনোনয় প্রত্যাশী পরিচিত মো: নূর হাকিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা ২ আসনের বিভিন্ন এলাকায় ১৫ আগস্ট কালরাতে নিহত জাতির পিতা ও তার পরিবারের সদস্যসহ সব শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এ কথা বলেন তিনি।
চুয়াডাঙ্গা -২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জনাব মো. নূর হাকিম তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সুখী-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখতেন। তার স্বপ্নকে ধূলিসাৎ করতে ১৯৭৫ এর এই দিনে তাকে ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হত। জাতির পিতার স্বপ্নকে সার্থক করতে হবে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব হয়ে উঠবে। এজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
পৃথিবীর ইতিহাসে অন্যতম জঘন্য এ হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি, সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি, আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  জাতির পিতা ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

বঙ্গবন্ধু হত্যা না হলে দেশ অনেক আগেই উন্নত হতো: মো নূর হাকিম:  শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

Update Time : ১২:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩