নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জেলা পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য ফারুক আহম্মদ, আসাদুজ্জামান রুবেল, হোসাইন হাবিব রুবায়েত, মো. মহিন উদ্দিন হৃদয়, ফারুক, আনোয়ার, শাহাদাত হোসেন শাকিল, সালাউদ্দিন, আবদুর রহিম রাসেল, মোবারক হোসেন, পারভেজ হোসেন, রেদওয়ান, হাসানুজ্জামান হাসান, আবু নোমান, নাসির উদ্দিন, আমির হোসেন সজিব ও ওমর ফারুক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা সাধারণ মানুষকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। সুধারাম ও বেগমগঞ্জ থানার আঞ্চলিক পাসপোর্ট এলাকায় তারা সিন্ডিকেট তৈরি করে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট তৈরি করতে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন




















