০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে বন্যার্তদের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ

  • Update Time : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • 153

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বন্যার্তদের মাঝে চাল ও শুকনা খাবার চিড়া বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গোনা ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং ২ কেজি করে চিড়া বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এসব সহায়তা গোনা ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে বিতরণের আয়োজন করেন উপজেলা প্রশাসন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে চাল ও শুকনা খাবার তুলে দেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব, গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার ভোররাতে রাণীনগর উপজেলার নান্দাইবাড়ি-মালঞ্চি মাদ্রাসা সংলগ্ন ও মালঞ্চি-কৃষ্ণপুর ভাটা এলাকায় ছোট যমুনা নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর বুধবার দুপুরে রাণীনগর-আত্রাই সড়কের নান্দাইবাড়ি এলাকায় পাকা সড়ক ভেঙে যায়। এতে বন্যার পানিতে প্লাবিত হয় ওই এলাকা। পানিবন্দি হয়ে পড়েন নান্দাইবাড়ি, মালঞ্চি ও কৃষ্ণপুর তিন গ্রামের মানুষ।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

নওগাঁর রাণীনগরে বন্যার্তদের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ

Update Time : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩