১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দোষীদের গ্রেফতার দাবিতে দর্শনায় সড়ক অবরোধ

  • Update Time : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 166

দামুড়হুদার দর্শনা রেলবাজারে সমিতির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার দাবিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যবসায়ীরা বাজারের সব দোকানপাট বন্ধ রেখে দর্শনা-মুজিবনগর সড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে চুয়াডাঙ্গা থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশ ও রেলবাজার দোকান মালিক সমিতির নেতাদের নিয়ে কার্যালয়ে আলোচনায় বসেন। পরে দর্শনা থানার ওসি মেহেদী হাসান আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন। দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার সকালে দর্শনা রেলবাজারে রয়েল পরিবহণের আসলাম ও এক ভ্যানচালকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক জাকির বাজার কমিটিতে একটি বিচার দেন। শুক্রবার বিকালে রেলবাজার কমিটির কার্যালয়ে বিচার চলাকালীন মোটর শ্রমিকরা সমিতির কার্যালয়ে ঢুকে হামলা চালান। এ সময় কার্যালয় ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের পাশাপাশি মারধরে অন্তত পাঁচজন গুরুতর আহত হন। থানার ওসি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

দোষীদের গ্রেফতার দাবিতে দর্শনায় সড়ক অবরোধ

Update Time : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬