০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দোকানে ঘুরে ঘুরে বিকাশের নম্বর সংগ্রহকালে প্রতারক আজাদ গ্রেফতার

  • Update Time : ০৫:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • 144

কুষ্টিয়ার মিরপুরে আজাদ মল্লিক (৩০) নামে বিকাশের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে মিরপুর নতুন বাজারে অবস্থিত স্থানীয় মোবাইল মেলা নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রতাপ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আজাদ মল্লিক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের সামছের মল্লিকের ছেলে।

স্থানীয় মোবাইল মেলার মালিক রাজিবুল আলম জানান, কয়েক দিন আগে এই প্রতারক বিকাশে টাকা উঠানোর নাম করে দোকানে আসে। এরপর খাতায় টুকে রাখা বিকাশের নম্বরগুলোর ছবি কৌশলে মোবাইলে তুলে নিয়ে যায়। পরে সেটি সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ হয়।

তিনি আরো জানান, এই প্রতারক আজাদ মল্লিক আজ শুক্রবার পুনরায় বিকাশে টাকা পাঠানোর কথা বলে মোবাইলে ছবি তুলতে আসে। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়। পরে জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করে যে সে এই প্রতারণার সাথে যুক্ত। এরপর মিরপুর থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছর ডিসেম্বরে মোবাইল মেলা দোকান থেকে একই কায়দায় আরেক প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

দোকানে ঘুরে ঘুরে বিকাশের নম্বর সংগ্রহকালে প্রতারক আজাদ গ্রেফতার

Update Time : ০৫:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩