ভ্রাম্যমান প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা
উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় বসবাস রত বাঘা ডাঙ্গা গ্রামের নতুনপাড়ার মৃত মঙ্গল খাঁর ছেলে প্রতিবন্ধী মতিয়ার রহমান ও তার ১ ভাই,২ বোন ও মায়ের সর্বমোট ৩২ শতক জমি জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালী কয়েকজন ব্যাক্তির বিরুদ্ধে।কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় বসবাসরত ভূমিহীন প্রতিবন্ধী মতিয়ার রহমান জানান ৩২ নং বাঘাডাঙ্গা মৌজায় ১৬২ নং খতিয়ানে এস এ দাগ নং ৩ ও
আর এস দাগ নং ৪০৪ এ তার পিতা মঙ্গল খাঁর সর্বমোট সম্পত্তি সাড়ে তিন বিঘা। যার মধ্য তিনি কার্পাসডাঙ্গার শুকুর আলী,ইসমাইল হোসেন, রমজান মিলে আমার বাবার কাছে সর্বমোট ৮৩ শতক জমি কেনে।যার মধ্য
আমাদের জমি এখনো অবশিষ্ট আছে ৩২ শতক।যার মধ্য
আমরা দুই ভাই, দুই বোন মা মিলে ২০ শতক জমি দীর্ঘ বছর ধরে ভোগদখল করে ়আসছি।আমাদের বাকি ১২ শতক জমি তারা জোর পূর্বক দীর্ঘ বছর থেকে জোর পূর্বক দখল করে রেখেছে।সেই সাথে হঠাৎ করে আমাদের দখলে থাকা আমাদের পৈত্রিক সম্পত্তির ২০ শতক ও জোর পূর্বক দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে কার্পাসডাঙ্গা গ্রামের রবিউল,বুলবুল ও ইয়াকিন।তারা দলবল নিয়ে বিভিন্ন সময় এসে আমাদের হুমকি দিচ্ছে।আমাদের জমি আমরা সুন্দর করে বেড়া দিয়ে ঘিরে রাখলেও তারা কাঁটাতারের বেড়া ভেঙ্গে দিয়ে জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছে।আমরা কয়েকবার স্থানীয় ভাবে ও ইউনিয়ন পরিষদে বসলেও তারা সালিশ বৈঠক মানতে চাইনা।আমি প্রতিবন্ধী ও ভূমিহীন মানুষ।আমার মা ভাই ও ভূমিহীনপাড়ায় বসবাস করে।আমার মত প্রতিবন্ধী ভূমিহীনের জমি এভাবে দখলের চেষ্টা করা হলে আমার মরা ছাড়া আর কোন উপায় থাকবেনা।আমার মত প্রতিবন্ধী ভূমিহীনের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করা হলে আমি জাতীয় প্রেসক্লাবের সামনে আমরন অনশনে বসবো।দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে অবস্থান কর্মসূচি পালন করবো। তাছাড়া আমার আর কোন উপায় নেই।তিনি জানান বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি তারা আমার যেকোন মূর্হুতে ক্ষতি সাধন করতে পারে।
।এ বিষয়ে বুলবুলের সাথে কথা বললে তিনি হুমকি ধামকি দেবার বিষয়টি অস্বীকার করে বলেন আমরা ৪০ বছর আগে সকলে মিলে মতিয়ারের বাবা ও চাচাদের মোট সাড়ে ১০ বিঘা জমিই কিনে নেওয়া হয়েছে।।এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ:করিম বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন কথা স্পষ্ট কাগজ যার জমি তার।প্রথম দিন সারাদিন দুপক্ষ বসে আমিন মহুরি নিয়ে বসে দেখা যায় প্রতিবন্ধী মতিয়ারের কাগজ সঠিক৷তাদের জমি সেখানে আছে। তারা সেখানে জমি পাবে।পরবর্তী তারিখে বুলবুল, রবিউলদের কোন পক্ষ আর হাজির হয়নি।মতিয়ার প্রতিবন্ধী ভূমিহীন মানুষ তার জমি তাকে বুঝিয়ে দেওয়া দখলদারদের দায়িত্ব।
।এ বিষয়ে মতিয়ার রহমান চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে একটি মামলা করেছেন বলে জানিয়েছেন।




















