চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে সাড়ে চার কেজির উপর স্বর্ণ ভারতে পাচারকালে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ৬ বিজিবি।
চোরাকারবারি নাম মো: আরিফুল ইসলাম (৩০)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মনজুর আলী বিশ্বাসের ছেলে।
রোববার (২০ আগস্ট) দুপুরে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে গ্রেফতার করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাই।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: রকিবুল ইসলাম, পিএসসির নেতৃত্বে সুলতানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো: দুলাল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের বেলের মাঠের পেয়ারা বাগানের মধ্যে গোপনে অবস্থান করে। এ সময় আনুমানিক দুপুর ১২টার সময় এক ব্যক্তি এ এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সশস্ত্র টহল দল তাকে দৌড়ে ধরে আটক করে।৪ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, আটককৃত চোরাকারবারি আরিফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে কোনো চোরাচালানের পণ্য নেই মর্মে বিজিবি টহল দলকে অবহিত করে। পরবর্তীতে বিজিবি টহল দল আটককৃত চোরাকারবারির দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো সাদা কাপড় দ্বারা তৈরিকৃত বেল্টের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ছোট বড় ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম।৫ এ বিষয়ে নায়েব সুবেদার মো: দুলাল হক দর্শনা থানায় মামল করে আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করেছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে




















