০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় করোনার উপসর্গ নিয়ে পান ব্যবসায়ী আব্দুল জলিলের  মৃত্যু

  • Update Time : ১১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • 179

দামুড়হুদা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনার উপসর্গ নিয়ে পান ব্যবসায়ী আব্দুল জলিলের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তির পর পরই তিনি মারা যান। জলিল হোগলডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জলিলের জ্বর ও সর্দি-কাশি দেখা দেয়। পরদিন সকাল ৬টার দিকে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চতুর্থ তলায় করোনা ইউনিটে পাঠান। কিন্তু কিছুক্ষণ পরই জলিলের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলেন, অতিরিক্ত শ্বাসকষ্টে জলিলের মৃত্যু হয়েছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

দামুড়হুদায় করোনার উপসর্গ নিয়ে পান ব্যবসায়ী আব্দুল জলিলের  মৃত্যু

Update Time : ১১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১